× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-২ অফিস ভাঙচুর, আগুন দেওয়ায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের সংবাদ সম্মেলন 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
নোয়াখালী-২ অফিস ভাঙচুর

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম বলেছেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মোরশেদ আলম বলেন, এখন পর্যন্ত সেনবাগে একটি ও সোনাইমুড়ীতে একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আতাউর রহমান মানিকের সমর্থকরা। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী বিএনপি নেতা আব্দুর রহমানকে দিয়ে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কাঁচি প্রতীকের প্রার্থী। আতাউর রহমান মানিক জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে এবং আওয়ামী লীগকে দুর্বল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে আরও বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মানিকের কর্মীরা। অথচ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এসব কিছুর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটাররা যেন কেন্দ্রে না যায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করতে আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..