× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্যানকেয়ার আইসিইউ হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
noakhali

নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্যানকেয়ার আইসিইউ হাসপাতালকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা ও আইসিইউ বিভাগ বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার নাইমা নুসরাত যাবিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
 হাসপাতাল পরিদর্শন ও কাগজপত্র পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের আইসিইউ বিভাগে ডাক্তার নার্স না থাকা এবং হাসপাতালের সকল কাগজপত্র না পাওয়াসহ নানান অসংগতি পান। এজন্য হাসপাতাল কতৃপক্ষেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভ্রাম্যমা আদালত আইসিইউ বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। এক্সরে বিভাগের অনুমোদন না থাকায় সেটাও বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি  ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমা নুসরাত জাবিন সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে যে পরিমাণ অনিয়ম ছিল আরো বেশি ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। তাদের আইসিইউ বিভাগে অনিয়মের ভরপুর ডাক্তার নার্স কিছুই নেই।
এসময় সংবাদ সংগ্রহকালে দেশ টিভির প্রতিনিধি রিফাত মির্জাকে লাঞ্ছিত করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক মানিক। এসময় ওই প্রতিনিধির হাতে থাকা দেশটিভির লোগো এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। জেলায় কর্মরত সাংবাদিকেরা এ ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..