নোয়াখালী আগ্নেয়াস্ত্র-ককটেল সহ যুবক গ্রেফতার

নোয়াখালী আগ্নেয়াস্ত্র-ককটেল সহ যুবক গ্রেফতার
আগ্নেয়াস্ত্র-ককটেল সহ যুবক গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে দুটি পাইপগান ও চারটি ককটেল সহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।  গ্রেফতারকৃত মো. সাকিব (২৩) উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাইয়ারপুর এলাকায় অভিযান  চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামির এলাকায় মারামারি, দাঙ্গাহাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান চালিয়ে ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।  এ সময় তার থেকে ২ টি দেশীয় তৈরি পাইপগান ও ৪ টি ককটেল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।