× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

 নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে হ্যান্ড টলি চাপায় ব্যবসায়ীর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
noakhali

নোয়াখালীর সুবর্ণচরে হ্যান্ড টলি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার টু পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.জয়নাল আবেদীন (৪৫) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর বাগ্যা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।  তিনি স্থানীয় সমিতির বাজারের একজন মুদি দোকানদার ছিলেন।
স্থানীয় বাসিন্দা ইয়াছিন রনি জানায়, ব্যক্তিগত কাজে জয়নাল দুপুর পৌনে ২টার দিকে নিজের মোটরসাইকেল চালিয়ে পরিষ্কার বাজার থেকে আটকপালিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার টু পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই হ্যান্ড টলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।  এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।  পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, পালিয়ে যাওয়া চালকসহ হ্যান্ড টলি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..