× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু  

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
সংঘর্ষে প্রবাসীর মৃত্যু  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত মো.ইউসুফ (৩০) উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। ইতালি প্রবাসী ইউসুফ এক মাস ১দিন আগে ছুটিতে দেশে এসেছিলেন। আগামী মাসে তার আবার ইতালি ফিরে যাওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দিনেশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু ব্যবসায়ী নিজাম জানান, ইউসুফ ৩১ দিন আগে ইতালি থেকে দেশে আসেন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি থেকে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলায় যান। সেখান থেকে পারিবারিক কাজে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন সে। চৌমুহনী থেকে একটি মাক্রোবাস ফেনীর দিকে যাচ্ছিলো। দেলা সাড়ে ১১টার দিকে ইউসুফ একা মোটরসাইকেল যোগে দিনেশগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুত্বর পেয়ে ঘটনাস্থলেই মারা যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ থানার ওসি আমাকে জানিয়েছে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী মারা গেছে। চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতাল থেকে পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে নিহত যুবকের পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..