× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু

নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে । এ ঘটনায় বাচ্চু নামের আরো এক ব্যক্তি আহত হয়েছেন।
নিহতরা হলো, নজরুল ইসলাম (৪৫)ও  সবুজ (৪২) নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা এবং তারা স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষার কাজ করত।
বৃহস্পতিবার (১৮ আগস্ট)  দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে।  এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, উপজেলার  ছমিরমুন্সিরহাট এলাকার আয়েশা সিদ্দিকি বালিকা মাদরাসার ৫ তলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি স্টিলের পাইপ। এতে সবুজ-নজরুল পাইপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ।
ওসি আরও জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..