× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বসতঘরে অগ্নিকান্ডে শিশু দগ্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
বসতঘরে অগ্নিকান্ডে শিশু দগ্ধ

নোয়াখালীল সেনবাগে একট রহস্যজনক অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতঘরে থাকা শাহাদাত হোসেন (১০) নামের এক শিশু আগুনে দগ্ধ হয়েছে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 সোমবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের জাইল্লা বাড়ি ওরফে আবদুল ওহাব মাস্টার পুরান বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ নামে এক ফল ব্যবসায়ীকে ওই বাড়িতে থাকতে দেয় বাড়ির মালিক আব্দুল ওয়াব মাস্টার। সোমবার ভোরে তিনি প্রতিবেশী জাকেরের ছেলে শাহাদাতকে ঘরে রেখে তার ছেলে কে নিয়ে বাজারে ফল ক্রয় করতে যান। এরপর প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন বসতঘর আগুন লাগার খবর। পরে স্থানীযরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা শিশুও আগুনে দগ্ধ হয়। অগ্নিকান্ডে ভুক্তভোগীর প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এই বিষয়টি তিনি জাননে না।


এ ক্যটাগরির আরো খবর..