× Banner
সর্বশেষ
তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে প্রথম আলো প্রতিবেদককে স্বপরিবারে প্রাণনাশের হুমকি

admin
হালনাগাদ: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
নোয়াখালীতে প্রথম আলো প্রতিবেদককে স্বপরিবারে প্রাণনাশের হুমকি

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর সাংবাদিক মাহবুবুর রহমানকে (৪৬) স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনা তিনি মৌখিক ভাবে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামকে অবহিত করেন।

মাহবুবুর রহমান জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক নোয়াখালী হিসেবে কাজ করছেন।

মাহবুবুর জানান, তিনি গত কয়েক দিন শারীরিক ভাবে অসুস্থ। তাই বাসায় অবস্থান করছেন। বুধবার দুপুর ২টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে পরপর দুটি কল আসে। প্রথম কলটি আমি রিসিভ করতে পারিনি। দ্বিতীয় কলটি রিসিভ করার সাথে অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। একপর্যায়ে আমাকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেয়।

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত গণমাধ্যম কর্মিরা। একই সাথে দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ইমদাদুল হক জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..