× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পুকুরে মিলল তরুণীর লাশ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
গৃহপরিচারিকার লাশ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলায় পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহত তৃষা সাহা (২৬) নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর মাষ্টার পাড়া এলাকার কমল সাহার মেয়ে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের‌ মর্গে পাঠায় পুলিশ।
নিহতের পিতা কমল সাহা জানান, তৃষা দীর্ঘ দিন থেকে অসুস্থ। সে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়।  কিছু দিন আগে তার স্বামী প্রবাস থেকে দেশে আসে। কিন্তু সে অসুস্থ থাকায় তার স্বামী তাকে নিতে চাইলেও আমরা তাকে দেয়নি।  বৃহস্পতিবার সকালের দিকে সে বাসা থেকে বের হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাসার পাশে একটি পুকুরে পড়ে মারা যায়। পরে পুকুরে তার লাশ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, ওই তরুণী মানসিক রোগী ছিলেন।  মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের‌ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..