× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছেন।  নিহত জান্নাতুল ফেরদাউস জান্নাতি (৭) উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া হাজী বাড়ির মো.ইউসুফের মেয়ে। সে স্থানীয় রব্বানীয় ফাজিল মাদ্রাসার প্রথম জমাতের শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চর আমানউল্যাহ ইউনিয়নের নূরানী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে একটি মালবাহী ট্রাক সুবর্ণচর উপজেলার চরবাটার ভূঁইয়ার হাটের উদ্দেশ্যে যাত্রা । বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তার পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকটি সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের নূরানী ফিলিং স্টেশনের সামনে  জান্নাতি কে চাপা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুত্বর পেয়ে ঘটনাস্থলেই মারা যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। স্থানীয় লোকজন একটি ট্রাক আটক করে। এ ব্যাপারে নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..