× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচন: ৬০ প্রার্থীর মনোনয়ন জমা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচন

নোয়াখালী প্রতিনিধি
আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে নোয়াখালীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৬০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শেষ তথ্য পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুসহ ৩জন মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) বিকেল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে চলে এ মনোনয়ন জমা। তথ্য নিশ্চিত করেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ১৮জন। যার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, এর আগে জমা দেন সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকসহ ৩ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, যাচাই বাচাই ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। মনোনয়ন চুড়ান্ত জমা হওয়ার পর মোট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৩০৬জন, যার মধ্যে পুরুষ ৯৯৮আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন। ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..