× Banner
সর্বশেষ
মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক-২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক-২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বেগমগঞ্জ উপজেলার চৌহমুহনী পৌরসভার জালাল আহমেদ বাড়ির সামনে থেকে নাম্বার বিহীন ২টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো,সুধারাম উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে মো. মুয়াজ হোসেন ওরফে রাফেজ (২৫),বেগমগঞ্জ উপজেলার চৌহমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এমাম হোসেনের ছেলে মো.শাওন।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার বিকালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা যোগসাজশ করে অবৈধ রেজিস্ট্রার বিহীন মোটরগাড়ি বিক্রি করছে এমন সংবাদ পায়। তাৎক্ষণিক  ডিবি পুলিশ সেখানে অভিযানে চালিয়ে চোরাই গাড়িসহ দুই আসামিকে আটককরে। আটককৃত আসামি মুয়াজ হোসেন রাফেজের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ৫টি মামলা এবং ২নং আসামির মো.শাওনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়োন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..