× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে কিশোরী অপহরণ, গ্রেফতার-২

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০২২
কিশোরী অপহরণ, গ্রেফতার-২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফিল্মি স্টাইলে এক কিশোরীকে (১৪) অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো.জাহেরের ছেলে মো.রিদন (২৩) একই গ্রামের মো.জাবেদের ছেলে মো.মিরাজ (২৪)।
শনিবার (২৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শুক্রবার দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই কিশোরী তাঁর বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে আসামি রিদন ও তাঁর সহযোগী মিরাজ (২৪) তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছলে আসামিরা তাদের গতিরোধ করে বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে কিশোরীকে সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। জানা যায় আসামি রিদন অনেক আগ থেকেই ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিত এবং উত্যক্ত করত।
ওসি আরো জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়


এ ক্যটাগরির আরো খবর..