× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
noakhali

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এক এসএসপি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মো.সামির (১৬) জেলার কবিরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে। তিনি কবির হাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

শুক্রবার ( ১৪ এপ্রিল) ভোর রাতের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।  এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মামুন বলেন, বসুরহাট পৌরসভা এলাকায় যানবাহন থেকে টোল আদায়ের বিটের মালিক শ্রমিক লীগ নেতা ফারুক। একাধিকস্থানে লাইনম্যান টোলের এসব টাকা সংগ্রহ করে।  বৃহস্পতিবার দিবাগত রাতে লাইনম্যান না থাকায় ফারুক তার ভাগিনা সামিরকে বিটের টাকা সংগ্রহ করতে পাঠায়। একপর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে একটি কাভার ভ্যান বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে টোলের টাকা না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।  এরপর সামির ও তার সাথে আরো কয়েকজন দুটি সিএনজি নিয়ে ওই কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাওয়া করে।  তারপর বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে তারা কাভার্ড ভানকে সামনে থেকে গতিরোধ করেন। ওই সময় সামির সিএনজি থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক থাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।  এতে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লিখিত কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..