× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নোয়াখালীতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে এ উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ),নোয়াখালী শাখার সভাপতি আবদুল্লা ফারুকের নেতৃত্বে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সামনে থেকে এক বণ্যাঢ্য র‌্যালি হাসপাতাল সড়ক ও মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে নার্স দিবস উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে অধ্যক্ষ ডাঃ মো.আব্দুছ ছালাম, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডাঃ হাসিনা জাহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক আবু নাছের,

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম, সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শারমিন সুলতানা, সাধারন সম্পাদক নার্গিস আক্তার প্রমূখ।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন বলেন, বর্তমানে হাসপাতালে সেবার মান আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আরও অতিরিক্ত ৫০ জন নার্স নিয়োগ দিলে আরও সেবার মান বৃদ্ধি পাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..