× Banner
সর্বশেষ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অপহরণের দুদিন পর গৃহবধূ উদ্ধার, থানায় মামলা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
noakhali

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণের দুদিন পর এক গৃহবধূকে (১৯) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩জনকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। এর আগে, রোববার দিবাগত রাত ১টার দিকে ভিকটিমকে উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জালাল মেম্বার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে ভিকটিমকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের ১বছর পর থেকে ভিকটিম লেখাপড়ার জন্য বাবার বাড়িতে থাকত এবং মাঝে মধ্যে স্বামীর বাড়িতে আসা যাওয়া করত। কলেজে আসা যাওয়ার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জালাল মেম্বার বাড়ির আবুল হোসেনের ছেলে জাকের হোসেন রিয়াদ (২৫) ভিকটিমকে বিরক্ত করত। গত ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ মেরিটার্স কোচিং সেন্টারে কোচিং করার জন্য যাওয়ার পথে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম থেকে ভিকটিমকে অপহরণ করে জাকির হোসেন সহ অজ্ঞাতনামা ২/৩ জন। ভিকটিমের সরলতার সুযোগে জাকিরের প্ররোচনায় তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে খোজাখুজি করে না পেয়ে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন ভিকটিমের মা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাতে ভিকটিমকে উপজেলার চরহাজারী ইউনিয়ন থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ভিকটিমর মা বাদী হয়ে জাকের হোসেন রিয়াদ সহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।  অপহৃত গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।  পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..