× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
অবৈধ স্থাপনা উচ্ছেদ

জলাবদ্ধতা দূরীকরণে নোয়াখালীর ছাতারপাইয়া বাজারে খালের ওপর গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ছাতারপাইয়া-মানিক মুড়া খাল, ছাতারপাইয়া-কাশিপুর খাল, ছাতারপাইয়া-কানকিরহাট ও ছাতারপাইয়া-বসন্তপুর খাল দখল করে গড়ে তোলা দোকানপাটসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে সেনাবগের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, সোনাইমুড়ী, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ কাউসারী আক্তার ও সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্প ইনচার্জ পারভেজ মোশাররফসহ দুই প্লাটুন সেনাবাহিনী সদস্য, একদল পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

অভিযানে বিষয়ে সেনবাগের সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর ইসলাম, সহকারী কমিশনার বলেন, দীর্ঘদিন থেকে ছাতারপাইয়া বাজারের পাশে অবস্থিত ছাতারপাইয়া-মানিক মুড়া খাল, ছাতারপাইয়া-কাশিপুর খাল, ছাতারপাইয়া-কানকিরহাট ও ছাতারপাইয়া-বসন্তপুর এ চারটি খাল দখল করে দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। যার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। এতে প্রকৃতি ও জনজীবনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

তিনি আরও বলেন, আজকের এ অভিযানে আমরা খালের ওপর থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি।অভিযানের আগে তালিকা করে অবৈধ দখলদারদেরকে নিজ দায়িত্বে তাদের স্থাপনাগুলো সরিয়ে নিতে বলা হয়েছিল। অভিযানের পর আর যেন কেউ খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করতে না পারে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখবো এবং জনগণকে এ বিষয়ে সচেষ্ট থাকতে আহবান জানাচ্ছি। এ সময় খালের ওপর থেকে সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনারগণ।

সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্পের ইনচার্জ ক্যাপটেন ফারভেজ মোশাররফ বলেন, মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে জেলা, উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী সদস্যরা কাজ করে যাচ্ছে। আমাদের এ সহোযোগিতা চলমান থাকবে। জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে খালে পানি নিষ্কাশনের পথ সুগম করার উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি খালের ওপর থেকে সবগুলো অবৈধ বাঁধ অপসারণ এবং ময়লা আবর্জনা পরিস্কার করারদাবি জানান স্থানীয় লোকজন।


এ ক্যটাগরির আরো খবর..