নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের একাদশতম আসরে অংশ নিবে বাংলাদেশ। এক যুগ আগে জেতা শিরোপা পুনরুদ্ধার করতে গেল ২৮ নভেম্বর থেকে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ দল।

কোচ মারুফুল হকের শিষ্যদের অনুশীলন কেমন হয়েছে সেটা পরখ করে দেখতে আয়োজন করা হয় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে মামুনুলরা। নেপালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ভালো প্রস্তুতির জানান দিয়েছে বাংলাদেশ। এবার মূল আসরে নিজেদের প্রমাণ করার পালা।

শক্তিমত্তায় দুটি দল প্রায় সমান হলেও ঘরের মাঠে বেশ খানিকটা সুবিধা পায় লাল-সবুজের জার্সিধারীরা।  ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। শাখাওয়াত রনি গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তার গোলে ভর করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় মারুফুল হকের শিষ্যরা। বিরতির পর উভয় দল সমানে-সমান আক্রমণ-পাল্ট আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয়ের মধ্য দিয়েই শেষ হয় উভয় দলের সাফ প্রস্তুতি।

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে লাল-সবুজের জার্সিধারীদের প্রতিপক্ষ সাফের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।