নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ ববি হাজ্জাজের

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণ ঐক্যের সুষ্পষ্ট ও শক্ত অবস্থান ব্যাখ্যা করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ৩০ নভেম্বর, ২০১৮ইং রোজঃ শুক্রবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কক্সবাজার জেলা শাখার আয়োজনে সদ্য গঠিত হওয়া রাজনৈতিক জোট গণ ঐক্যের সাথে স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন উপজেলার এনডিএম প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

স্থানীয় একটি মিলনায়তনে প্রায় অর্ধ সহস্রাধিক নেতা-কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, এনডিএম দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা এবং কক্সবাজারের ৩টি সংসদীয় আসনে গণঐক্য মতোন প্রার্থী মুহাম্মদ ফয়সাল (কক্সবাজার-০১), মোঃ শহিদুল্লাহ (কক্সবাজার-০২), এ্যাড. সাইফুদ্দিন খালেদ (কক্সবাজার -০৪)৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।