সালথায় আ’লীগ নেতা তারা মিয়ার মুক্তিতে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথা-নগরকান্দার প্রবীন আওয়ামী লীগ নেতা, গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইমামুল হোসেন তারা মিয়া একটি হত্যা মামলার মিথ্যা আসামী হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে তিনি বে-কসুর খালাস পেয়েছেন।

জানা যায়, সালথা-নগরকান্দা উপজেলার সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন জনপ্রিয় এই নেতার মুক্তির খবরে সবার মাঝে আনন্দ ফুটে উঠেছে। শুক্রবার বাদ জুম্মা সালথা-নগরকান্দা উপজেলার প্রতিটি মসজিদে ইমামুল হোসেন তারা মিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দুই উপজেলার সাধারণ মানুষ- তাদের নেতাকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।