শার্শায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শার্শায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে,২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটক আসামী হলেন,খুলনা খালিশপুর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল হোসেন(৩০) বেনাপোল পোটথানাধীন কাগজপুকুর গ্রামের মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি (২৪)
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলেপাড়া বটতলার দক্ষিণ পাশে জাহিদুল ইসলামের জমির মধ্যে হতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।