× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নেতাদের জনগণের সঙ্গে সদাচরণ করতে বললেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য দলসহ বিএনপিও অংশ নেবে তাই এ নির্বাচন হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এমনটিই মনে করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ জন্য জনগণের সঙ্গে সদাচরণ করে তাদের আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট করতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন বলে জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক নেতা।

আওয়ামী লীগ নেতারা জানান, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  তাঁদের বলেছেন, আওয়ামী লীগ জনসমর্থন নিয়ে পুনরায় ক্ষমতায় এসে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে রূপরেখা তৈরি করেছে, তার বাস্তবায়ন করবে। সে কারণে জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হবে না বলে তিনি দৃঢ়ভাবে বলেছেন।

উপস্থিত নেতারা জানান, জনসমর্থন আদায়ের অংশ হিসেবে কানাডার ফেডারেল কোর্টের রায় এবং বাংলাদেশসহ বহির্বিশ্বে বিএনপির কী মনোভাব তা তুলে ধরার পাশাপাশি ১৪ দলীয় জোটের কার্যক্রম তুলে ধরার জন্য নেতাকর্মীদের বলেছেন শেখ হাসিনা।

এ সময় আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক হিসেবে নূর-ই-আলম চৌধুরীকে নির্বাচিত করায় তাঁকে অভিনন্দন জানান আওয়ামী লীগের সভাপতি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপির কাছে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি  বলেন, ‘এটা অভ্যন্তরীণ সভা। এখানে আমাদের কর্মপরিকল্পনা নিয়ে দলের সভাপতি শেখ হাসিনা আমাদের সঙ্গে কথা বলেছেন। তবে কি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে এটা আমরা মিডিয়াকে জানাতে চাচ্ছি না।’


এ ক্যটাগরির আরো খবর..