× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

জাহিদুল আলম ইমন

নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের শুভেচ্ছা বিনিময়

Dutta
হালনাগাদ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

ঈদ ও নববর্ষ উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ পুরান ঢাকার সর্বস্তরের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এমপি।

রোববার (১৪ এপ্রিল) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পুরান ঢাকার নাজিরা বাজারের বাসভবনে আগতদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার সকাল থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং নববর্ষ উপলক্ষে পুরান ঢাকার নাজিরা বাজারের বাসভবনে ঢল নামে নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের। শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীসহ সকলের পরিবারের খোঁজ খবর নেন এবং বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান মোহাম্মদ সাঈদ খোকন।

এসময় মোহাম্মদ সাঈদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঈদুল ফিতর মুসলিম ধর্মের একটি বড় উৎসব। আমি আশা করি সকলেই এই উৎসবটি পরিবারের সাথে আনন্দে কাটিয়েছেন। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীর খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমার সাধ্যমত বিগত দিনেও আমি এবং আমার পরিবার নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। এ সময় দলকে পুরান ঢাকায় আরও শক্তিশালী করতে আগত নেতাকর্মীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ, ঢাকা-৬ আসনের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরাসহ মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..