× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

নুসরাত হত্যাকান্ডের ন্যায়বিচার দাবিতে কুড়িগ্রামে সনাকের মানববন্ধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

রতি কান্ত রায়, (কুড়িগ্রাম) প্রতিনিধি:  ফেনির সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি’র হত্যাকান্ডের ন্যায়বিচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামে মানবন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি-সনাক।

মঙ্গলবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সনাক সভাপতি রওশন আরা চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ, জেলা দুপ্রক সভাপতি সামিউল হক নান্টু, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, প্রতিমা চৌধুরী, সাঈদা ইয়াসমীন রুপা, জ্যোতি আহমেদ, টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমুখ।

মানববন্ধনে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এএফএডি, সলিডারিটি, মহিলা পরিষদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে ।

বক্তারা, গ্রেফতারকৃত ও ইতোমধ্যেই যারা পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে দায় স্বীকার করেছেন তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..