× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

সুমন দত্ত

নীতিমালাসহ ৭ দফা দাবি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির

SDutta
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সভাপতি গোলাম মোস্তফা

সুমন দত্ত: পুলিশের হয়রানি থেকে বাঁচতে অ্যাম্বুলেন্স নীতিমালা দ্রুত বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

শনিবার (২২ মার্চ ২০২৫)সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাদল মাদবর।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন গোলাম মোস্তফা। অন্যদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাদল মাদবর।

গোলাম মোস্তফা বলেন, ২০২৩ সালের ২৫ জুলাই, আমাদের সমস্যার সমাধানে অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের দাবিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ধর্মঘটের ডাক দিয়েছিল ।

সে সময়, তৎকালীন বিআরটিএ’র চেয়ারম্যান মহোদয় এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করি। তখন তারা বলেছিলও দ্রুত নীতিমালা প্রণয়ন করা হবে এবং সড়কে অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হবে না। পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় । ফলস্বরূপ, ধর্মঘট প্রত্যাহার করে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

তিনি বলেন, ২ বছর হতে চলল, দুর্ভাগ্যবশত, আজ পর্যন্ত আমরা সেই নীতিমালার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না । এ্যাম্বুলেন্স চালাতে গিয়ে পথে পথে ভোগান্তির সম্মুখীন হচ্ছি আমরা।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর বিআরটিএ কর্তৃক একটি খসড়া অ্যাম্বুলেন্স নীতিমালা সচিবালয়ে পাঠানো হলেও, তা এখনো আলোর মুখ দেখেনি। সেই নীতিমালা সচিবালয়ের লাল ফিতার দৌড়াত্বে বন্দী হয়ে আছে।

এর ফলে, দেশের বিভিন্নপ্রান্তে অ্যাম্বুলেন্স চলাচলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমান বাংলাদেশ সড়ক আইনে ট্রাফিক পুলিশি মামলা।

প্রতিদিন, নানা অজুহাতে ১০-২০ হাজার টাকার মোটা অংকের মামলা দেওয়া হচ্ছে, যা আমাদের জন্য একেবারেই অস্বাভাবিক এবং বিপজ্জনক। আয় না থাকলেও, ধার-দেনা করে মামলার টাকা পরিশোধ করতে হচ্ছে, যা আমাদের সার্বিক সেবা প্রদানকে কঠিন করে তুলছে। অযৌক্তিক এমন হয়রানি বন্ধ হলে অ্যাম্বুলেন্স সেবায় খরচ কমে আসবে। যাতে রোগী পরিবহন আরো সহজ হবে।

আমরা বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।

যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, তবে আমাদের কঠোর কর্মসূচীর দিকে এগিয়ে যেতে হবে। আমাদের অপ্রত্যাশিত সেই কর্মসূচীর দিকে ঠেলে না দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান রইলো ।

আমাদের কর্মসূচী হলো:

নীতি মালার দাবীতে ৬ই এপ্রিল ২০২৫ তারিখে সারা দেশব্যাপী সু-শৃঙ্খল অ্যাম্বুলেন্স র‍্যাব ও পথসভা ।

১২ ই এপ্রিল ২০২৫ তারিখ, ভোর ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত, সারাদেশে একযোগে অনির্দিষ্টকালে অ্যাম্বুলেন্স ধর্মঘট পালন করবো ।

আমাদের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং আমাদের ন্যায্য দাবি মেনে নেবেন।

সাত দফা দাবি
১. অ্যাম্বুলেন্স এর নীতিমালা চাই
২. অ্যাম্বুলেন্স এর আয়করমুক্ত চাই
৩. বাণিজ্যিক রেজিস্ট্রেশন চাই
৪. হয়রানি মুক্ত পথ চলতে চাই
৫. টোল ফ্রি বাস্তবায়ন চাই
৬. অ্যাম্বুলেন্সে ৮ সিটের আসন চাই •
৭. হাসপাতাল সমূহে পার্কিং সুবিধা চাই


এ ক্যটাগরির আরো খবর..