× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন

দেশের বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তিন হাজার পদে ১ হাজার ২০০ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (গ্রেড-১১); ১ হাজার ৬৫০ জন মেডিক্যাল টেকনেশিয়ান (গ্রেড-১৬) এবং ১৫০ জন কার্ডিওগ্রাফার (গ্রেড-১৬) নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ এক যুগ পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সৃষ্টি হলো নতুন এসব পদ।

আজ বৃহস্পতিবার (০৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব অনুমোদন করেন এবং দ্রুতই এ নিয়োগ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের এ প্রস্তাব অনুমোদন হওয়ায় স্বাস্থ্য সেবার মান উন্নত হবে এবং রোগীরা আরও ভালো ও দ্রুত সেবা পাবেন। জরুরি সেবা দেওয়ার জন্য বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এই ১৮৩ জনকে সৃজিত পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মুজিবর রহমান বলেন, আজ বৃহস্পতিবার (০৪ জনু) সকালে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য দিয়ে এসেছি। ২৩টি হাসপাতাল ও প্রতিষ্ঠানে ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্ট অস্থায়ী বা মাস্টার রোলে চাকরি করছেন। যেহেতু তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারির এই সময়ে কাজ করছেন, প্রয়োজনে নিয়োগ বিধির শর্ত কিছুটা শিথিল করে হলেও তাদের নিয়োগ দেওয়া হবে। বাকি দুই হাজার ৮১৭ জনকে স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া হবে। এই তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্টের পদ সম্পূর্ণভাবে সৃজিত।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, অনুমোদন দিয়েছে, প্রক্রিয়া চলছে, এখন লোক নেওয়া হবে।

সম্প্রতি দুই হাজার চিকিৎসক, পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগের পাশাপাশি তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগকে দেশের স্বাস্থ্যখাতের জন্য অনেক বড় অর্জন বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

করোনা ভাইরাস মহামারির শুরু থেকে করোনা আক্রান্ত এবং অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনেকগুলো পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপগুলো দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

রোগীদের চিকিৎসায় যেন সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসেন তার ব্যবস্থা নেন প্রধানমন্ত্রী। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের জন্য পাঁচ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা এবং এর পাঁচ গুণ জীবনবিমা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..