× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন

ডেস্ক

নিলামের ঠিক আগেই বড়সড় চমক দিলেন আন্দ্রে রাসেল

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
নিলামের ঠিক আগেই বড়সড় চমক

নিলামের ঠিক আগেই বড়সড় চমক দিলেন আন্দ্রে রাসেল। ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন।

তবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক শেষ হচ্ছে না; বেগুনি-সোনালী জার্সির ডাগআউটে এবার তাকে দেখা যাবে দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে।

কেকেআর তাকে ছেড়ে দেওয়ার পর ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে রাসেল জানান, তিনি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলতে চান না।

রাসেল বলেন, “আমি চাই না আমার সময় ফুরিয়ে যাওয়ার পর মানুষ আমাকে নিয়ে কথা বলুক। ভক্তরা যখন জিজ্ঞেস করে ‘কেন এখনই অবসর? তুমি তো আরও কিছুদিন খেলতে পারতে’—তখনই সরে দাঁড়ানো শ্রেয়। সোশ্যাল মিডিয়ায় নিজেকে অন্য দলের জার্সিতে ফটোশপ করা ছবি দেখে আমার অদ্ভুত লাগত, যা আমাকে নির্ঘুম রাত উপহার দিয়েছে। কেকেআর ছাড়া অন্য কোনো রঙে নিজেকে কল্পনা করা আমার জন্য কঠিন।”

২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলস দিয়ে শুরু করলেও ২০১৪ সাল থেকে তিনি কেকেআরের ঘরের ছেলে হয়ে ওঠেন। ১২ মৌসুমে ১৪০টি ম্যাচ খেলে ১৭৪.১৮ স্ট্রাইক রেটে ২৬৫১ রান এবং ১২৩টি উইকেট নিয়েছেন তিনি। কেকেআরের হয়ে জিতেছেন দুটি শিরোপা (২০১৪ ও ২০২৪) এবং দুবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন। আইপিএলে ২২৩টি ছক্কা হাঁকিয়ে সর্বকালের তালিকায় তিনি সপ্তম স্থানে।

তবে ২০২৫ সালে ফর্ম ও ফিটনেস নিয়ে ধুঁকছিলেন তিনি, যা কেকেআরকে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তবে ভক্তদের আশ্বস্ত করে রাসেল জানিয়েছেন, আইপিএল ছাড়লেও তিনি বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন।


এ ক্যটাগরির আরো খবর..