× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পিআইডি

নির্যাতিত গৃহকর্মী কল্পনার পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেন সমাজকল্যাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
নির্যাতিত গৃহকর্মী কল্পনার পরিবারকে অর্থ সহায়তা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন নির্যাতিত গৃহকর্মী কল্পনাকে দেখতে গিয়েছেন। তিনি কল্পনার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় উপদেষ্টা কল্পনার লেখাপড়ার খরচের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন। এছাড়া লেখাপড়ার ব্যয়ভারের আশ্বাস দিয়ে তিনি বলেন, দোষী ব্যক্তির সাথে কখনো আপস করবে না।

দোষী ব্যক্তিকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি বলেন, পত্রিকায় সব সময় নির্যাতিত ভিকটিমের ছবি প্রকাশ করা হয়। কিন্তু নির্যাতনকারী দোষী ব্যক্তির ছবি প্রকাশ ও প্রচার করা হয় না। তাদের ছবি  মিডিয়ায় প্রচার করতে হবে, তাহলে সমাজের মানুষ অন্যায়কে জানতে পারবে এবং সচেতন হবে বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা আরো বলেন, ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ির গৃহকর্মী থাকা অবস্থায় কল্পনা বছরের পর বছর ধরে প্রচণ্ডভাবে নির্যাতিত হয়। গতবছর অক্টোবরের শেষ দিকে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। একাধিক অস্ত্রোপচার ও  প্লাস্টিক সার্জারির পর কল্পনা মুখের অবয়ব এবং সুস্থ জীবন ফিরে পায়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..