× Banner
সর্বশেষ
যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নির্যাতন নিপীড়ন এর প্রতিবাদ ও বিচারের দাবীতে মহিলা ঐক্য পরিষদ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
মহিলা ঐক্য পরিষদের মানবন্ধন

সাম্প্রতিক সময়ে ঘটতে থাকা সাভারে কিশোরী নীলা হত্যা, সিলেটের জালালাবাদ-দিনাজপুর সদর-পঞ্চগড় এর অটোয়ারীতে কিশোরীদের গণ-ধর্ষণ, মুন্সিগঞ্জের সিরাজদিখানে নাবালিকা শ্রাবন্তী দত্ত অপহরন এর প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত।

আজ ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ শুক্রবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ এর সভাপতি শ্রী মতি সুপ্রিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে ও শ্রীমতি দিপালী চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত সমাবেশে নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে ঘটতে থাকা এই সকল ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দুস্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন শ্রীমতি মঞ্জু ধর, শ্রীমতি পূরবী মজুমদার, শ্রীমতি জয়ন্তী রায়, শ্রীমতি গীতা রায়, শ্রীমতি ইতি সরকার লাকী, শ্রীমতি শ্যামলী মুখার্জী প্রমুখ।

এছাড়াও সমাবেশে বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠন এর নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ এর প্রেসিডিয়াম সদস্য শ্রী বাসুদেব ধর, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জী, অ্যাড তাপস কুমার পাল, শ্রী শুভাশিষ বিশ্বাস সাধন, খ্রিস্টান মহিলা এসোসিয়েশন এর নেত্রী সোমা মণ্ডল, শ্রী শ্রী হরিনাম কীর্তনীয়া সোসাইটি, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস বল, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ ও ঢাকার বিভিন্ন থানা হতে আগত মহিলা ঐক্য পরিষদের নেত্রীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..