× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

গেন্ডারিয়া থানার ৪৬ নং কমিশনার হিসেবে নির্বাচন করছেন তিশা!

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ডের কমিশনার হিসেবে নির্বাচন করছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা! তার প্রতীক ঘুড়ি! দেয়ালে দেয়ালে তার ছবি সম্বলিত পোস্টার! প্রচারণা চালাচ্ছেন ঘরে বাইরে! তার পক্ষে লড়ছেন শত শত জনতা। পাড়ায়, মহল্লায় মিটিং মিছিলেও অংশ নিচ্ছেন তিনি। তার বিপরীতে প্রার্থী হয়েছেন অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু! শেষ পর্যন্ত নির্বাচনে কি জয় লাভ করবেন তিশা?

আর সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ফেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত। এমনটাই জানালেন নির্বাচন কমিশনার রাইসুল তমাল!

না, সত্যিকারের কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন না তিশা কিংবা মাহমুদুল ইসলাম মিঠু! আর রাইসুল তমালও নির্বাচন কমিশনার নন! মূলত এটি একটি নাটকের দৃশ্যপট! যে নাটকটি পরিচালনা করছেন নির্মাতা রাইসুল তমাল!তিশা

নাটকের নাম ‘আদা সমুদ্দুর’। আর এই নাটকে ওয়ার্ড কমিশনার প্রার্থী হিসেবে তিশা অভিনয় করেছেন নওশিন জাহান হেনার চরিত্রে ও অভিনেতা মিঠু অভিনয় করেছেন খন্দকার রফিকুল ইসলাম মুন্নার চরিত্রে।

তবে সত্যিকারের নির্বাচন না হলেও গেল ডিসেম্বরের শেষ তিন দিন নির্বাচনের এমন বাস্তব আবহেই কাটলো ‘আদা সমুদ্দুর’ নাটকের সঙ্গে জড়িত সকলের। চ্যানেল আই অনলাইনকে এমনটাই বলছিলেন নির্মাতা।

নাটকের প্রেক্ষাপট যেহেতু পুরান ঢাকার, তাই এর চরিত্ররাও সেই ভাষাতেই কথা বলবেন। নির্মাতা জানান, আমরা তিন দিন পুরান ঢাকার গেন্ডারিয়াতে এই নাটকটির শুটিং করেছি।


এ ক্যটাগরির আরো খবর..