বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে নেমেছে কিছু প্রবাসী বাঙ্গালী ও সাংবাদিক। তারাই জোর করে কথা বলতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করছে। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) বেলা সকাল সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যগুলো প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আমাদের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায়। তাই নানা সময় পরামর্শ দেয়। সেসব পরামর্শ বিবেচনা করে গ্রহণযোগ্য হলে আমরা নেব।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন বিএনপির উদ্দেশ্যই ছিল জ্বালাও পোড়াও। তারা হাসপাতালেও আক্রমণ করেছে। সাধারণ মানুষের জন-মাল নষ্ট করছে। বিএনপিকে উপনিবেশিক আচরণ বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।