সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের জনৈক মনসুর আলীর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, আমি বাগান পরিচর্যার জন্য আম বাগানে গেলে, বাগানের ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখি; বিষয়টি থানা পুলিশকে জানালে সাপাহার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম আনার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।

এখানো তাঁর কোনো পরিচয় সনাক্ত হয়নি, প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।