× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

নির্বাচন নিয়ে তালবাহানা করলে রাজপথে নামতে বাধ্য হব -খোকন তালুকদার 

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
নির্বাচন নিয়ে তালবাহানা

আমরা ভোট দিতে চাই, যে ভোটের জন্য, যে স্বাধীনতার জন্য, যে গণতন্ত্রের জন্য আমার ভাইয়েরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধত্ব বরণ করেছে, সেই ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য ডিসেম্বরের মধ্যেই এই সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে তালবাহানা করলে রাজপথে নেমে আসতে বাধ্য হব আমরা। বলেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
আজ বুধবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে শশিকর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন ১৫ বছর কারো ভোট দিতে হয় নাই আর কেউ ভোট দিতে যায় ও নাই, দিনের ভোট রাতে হয়েছে আবার যদি কেউ ভোট দিতে গিয়েছে তখন আওয়ামী লীগের লোকজন তাদের হাত থেকে ব্যালট কেড়ে নিয়ে তাদের মত করে ভোট দিয়ে দিয়েছে।আমরা যদি বলি এই ১৭ বছর রাজপথে আমাদের যে অবদান আছে আমাদের কর্মীদের যে অবদান আছে আমাদের যত ভাই শহীদ হয়েছে সেটা যদি হিসাব করতে চান তাহলে আজকে বললেই আজকেই নির্বাচন দিতে বাধ্য হবেন আপনারা। দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে চুপ করে আছি সুন্দর একটি নির্বাচনের অপেক্ষায়।
এ সময় ডাসার উপজেলা বিএনপি প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়ন্ত কুমার হালদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান,কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি,যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..