× Banner
সর্বশেষ
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নিউজ ডেস্ক

নির্বাচন গঠনে আইন গণতন্ত্রকে আরও শক্তিশালী ও জনগণের ভোট সুরক্ষিত হলো -প্রধানমন্ত্রী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
নির্বাচন গঠনে আইন

আমরা পার্লামেন্টে এ আইন গঠনের বিল নিয়ে আসলাম। এ আইন করার দাবি আমাদেরও ছিল সব সময়। আমরাই করব এটা। অন্য কোনো দল করেনি। এ আইন করে জনগণের ভোট সুরক্ষিত হলো। নির্বাচনের আরেকটা ধাপ আমরা এগিয়ে গেলাম। গণতন্ত্রকে আরও আমরা শক্তিশালী করলাম। জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও একাদশ সংসদের ১৬তম অধিবেশনের সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এ কথা জানান। দুপরে এ আইনটি পাস হয়।

শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে যখন ডায়লগ করতে গেলাম তখন তিনি বললেন, বিলটা তাড়াতাড়ি পাস করে দিলে ভালো হয। তিনি চান এ বিলের মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন, প্রধান কমিশনার ও কমিশনাররা নির্বাচিত হোক। আমরা সেটি পার্লামেন্টে নিয়ে আসলাম। কিন্তু প্রস্তুতিতো আমাদের বহু আগে থেকে ছিল।

বক্তব্যে প্রধানমন্ত্রী আজই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন পাসের প্রসঙ্গ তুলে বলেন, রাষ্ট্রপতি চেয়েছিলেন আইনের মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন, প্রধান কমিশনার ও কমিশনাররা নির্বাচিত হোক। আমরা পার্লামেন্টে এ আইন গঠনের বিল নিয়ে আসলাম। এ আইন করার দাবি আওয়ামী লীগেরও ছিল। ২০১৭ সালে রাষ্ট্রপতি যখন আমাদের সবা্ইকে ডেকেছিলেন তখনই তিনি বলেছিলেন, আমাদেরও প্রস্তাব ছিল। অনেক দিন থেকে মোটামুটি প্রস্তুত করে রেখেছিলাম।

প্রধানমন্ত্রী বলেন, এ পার্লামেন্টে সব থেকে গুরুত্বপূর্ণ বিলটা পাস করতে পেরেছি। যার মধ্য দিয়ে আজকে আমাদের বিরোধী দল থেকেৃ যতগুলো সংশোধনী এনেছে এ বিলে অনেকগুলো নেওয়া হয়েছে। ২২টি সংশোধনী বিরোধী দলের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এখানে জাতীয় পার্টির সংশোধনী, বিএনপির সংশোধনী, জাসদের সংশোধনী, ওয়ার্কার্স পার্টির সংশোধনী, গণফোরামের সংশোধনী আমরা গ্রহণ করেছি। তাতে এ বিল আর সরকারি বিল না এটা বিরোধী দলে তৈরি করা বিল হয়ে গেছে। একটা বিলে যদি ২২টি সংশোধনী গ্রহণ করা হয় অধিকাংশ হয়ে গেল বিরোধী দলের। এটি সবার হয়ে গেল। জাতীয় পার্টির, বিএনপির, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণফোরাম সবার। সবাই বক্তব্য দিয়েছেন। স্পিকার আমি আপনাকে অভিনন্দন জানাই এ বিলটি পাস করার জন্য। সংসদ সদস্যদেরও ধন্যবাদ জানাই বিলটি পাস করার জন্য।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশকে ধ্বংস ও বিশ্বমঞ্চে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে লবিস্টদের দেওয়া কোটি কোটি ডলারের উৎস বিএনপিকে ব্যাখ্যা করতে হবে। ‘এই অর্থ কোথা থেকে এসেছে, কীভাবে বিদেশে গেল, আর বিদেশি ফার্মকে এই লাখ লাখ বা কোটি কোটি ডলার যে তারা পেমেন্ট করলো এটা কোথা থেকে পেল এই জবাবদিহিতা তাদের করতে হবে। এটা তাদের ব্যাখ্যা দিতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..