× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নির্বাচনে ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র

admin
হালনাগাদ: শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ১২টি পর্যবেক্ষক দল এবং নিজস্ব অর্থায়নে কয়েক হাজার দেশীয় পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র। এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে আশা করছে দেশটি

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম মোয়েলারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না জানানোর পর বেশ হতাশ বিরোধী দল বিএনপি। এমন সময় পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত এলো যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে

মোয়েলার বলেন, ১২টি দলের প্রত্যেকটিতে দুজন করে পর্যবেক্ষক থাকবেন। তারা দেশের সব অংশেই চোখ রাখবেন। তারা সারাদেশে ছড়িয়েছিটিয়ে থাকবেন কিন্তু তাদের পক্ষে তো প্রত্যেক পোলিং স্টেশনে পৌঁছানো সম্ভব নয়

তিনি বলেন, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ব্রিটেন ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং সুইজারল্যান্ড সরকারের যৌথ অর্থায়নে প্রায় ১৫ হাজার বাংলাদেশি পর্যবেক্ষক নিয়োগ করবে

তিনি আরও বলেন, ব্যাংককভিত্তিক প্রতিষ্ঠানএশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস৩০ সদস্যের স্বল্প দীর্ঘমেয়াদী একটি দল পাঠাবে

যুক্তরাষ্ট্রের দূত বলেন, বাংলাদেশ সরকার জোর দিয়ে বলছে যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার পরিকল্পনা করছে। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তাই তাদের পরিকল্পনা ফলপ্রসূ করতে নিজস্ব অর্থায়নে পর্যবেক্ষক পাঠাচ্ছি

সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের আগে ভোটারদেরকে হয়রানি করা হুমকি দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা তখন যে অবস্থা দেখেছি, আশা করছি জাতীয় নির্বাচনে তেমনটি দেখবো না

এর আগে গত মাসেদ্য ইউএস ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটজানায়, অধিক মাত্রার রাজনৈতিক মেরুকরণ, তীব্র শঙ্কা এবং রাজনৈতিক অবস্থান ধরে রাখার লড়াই হলো এই নির্বাচন


এ ক্যটাগরির আরো খবর..