× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

নির্বাচনে ভোটার প্রতি খরচ ১০ টাকা এবং সর্বোচ্চ ব্যয় ২৫লাখ টাকা

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রতি খরচ ১০ টাকা ঠিক করেছে নির্বাচন কমিশন। একটি সংসদীয় আসনে ২৫ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন কোনও প্রার্থী । দল থেকে পাওয়া অনুদানে এ টাকার মধ্যেই নির্বাচনী ব্যয় শেষ করতে হবে। জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী এ নির্দেশনা আজ শুক্রবার মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনের তারিখ ২৩ ডিসেম্বর।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই  ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর। এসময় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ৭৫টি রাজনৈতিক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নির্বাচনের সামগ্রিক কাজ শেষ হয়েছে। নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে। নির্বাচনের জন্য ৭ লাখ কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামরিক প্রশাসনকে যথা-প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনী  মোতায়েন থাকবে। পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করবেন। নির্বাচন কমিশন সার্বিক নির্বাচনের মনিটরিং করবে।


এ ক্যটাগরির আরো খবর..