লোকসভা নির্বাচনের মুখে গ্রেফতার কেন অরবিন্দ কেজরিওয়াল?‌ ইডির কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট

লোকসভা নির্বাচনের মুখে গ্রেফতার কেন অরবিন্দ কেজরিওয়াল?‌ ইডির কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট

লোকসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)‌। আর এই গ্রেফতারের সময় নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ল ইডি। মঙ্গলবার ইডিকে ভর্ৎসনার সুরে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, নির্বাচনের মুখেই কেন গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে? অরবিন্দ‌ কেজরিওয়ালের আইনজীবীরাই এই প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালতে। এই প্রশ্নের ভিত্তিতে ইডিকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। কেজরিওয়াল নয়াদিল্লির আবগারি নীতি মামলায় তার গ্রেফতারকে চ্যালেঞ্জ করেছিলেন।

এদিকে কেন গ্রেফতারের সময় নিয়ে প্রশ্ন উঠেছে সেটার কারণ ব্যাখ্যা করে, বিচারপতি সঞ্জীব খান্না ইডিকে বলেছিলেন যে, কেন্দ্রীয় সংস্থা এই মামলায় জুডিশিয়াল প্রক্রিয়া না করেই ফৌজদারি কার্যক্রম চালাতে পারে কিনা সেটা স্পষ্ট করতে। ইডি–কে এই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। মামলার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ ইডির অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর কাছে প্রশ্নের উত্তর চেয়েছে। এমনকী রাজুর উদ্দেশে দুই বিচারপতির বেঞ্চের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘জীবন এবং স্বাধীনতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি তা অস্বীকার করতে পারেন না।’ দু’‌দিনের শুনানিতে ইডিকে লোকসভার আগে কেন অরবিন্দকে গ্রেফতার করা হয়েছে?‌ সেটা জানতে চাওয়া হয়েছে।

অন্যদিকে নয়াদিল্লির আবগারি নীতি প্রণয়ন এবং বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে কেজরিওয়ালের যোগ ঘিরে ইডি দাবি কিছু করেছে। আর তার প্রেক্ষিতে ইডির অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজুর কাছে আরও কিছু প্রশ্নের উত্তর চেয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই সময়ের মধ্যেই ইডিকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ‘এখনও পর্যন্ত কোনও অ্যাটাচমেন্ট ব্যবস্থা নেওয়া হয়নি। আর যদি এটি করা হয়ে থাকে, তাহলে দেখান কেমন করেবে কেজরিওয়াল এই বিষয়ে জড়িত। আমাকে বলুন, লোকসভা নির্বাচনের আগে গ্রেফতার কেন?’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।