× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

তারিকুল ইসলাম

নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা অঙ্গীকারের দাবি তরুণদের

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
নিরাপদ সড়ক ব্যবস্থাপনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকারের দাবি জানিয়েছে তরুণরা।

আজ রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫ টায় রাজধানীর শ্যামলী মাঠের সম্মুখ সড়কে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উদযাপন উপলক্ষে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং- এর আয়োজনে রোডক্র্যাশ হতাহতদের স্মরণে তরুণ পদযাত্রা ও মোমবাতি প্রজ্বলনে এ কথা বলেন উপস্থিত তরুণ শিক্ষার্থীরা।

তারা বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যেভাবে মানুষ মারা যাচ্ছে তাতে করে সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করেছে। সড়ক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলো তরুণরা এবং তাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে রোডক্রাশ বা সড়ক দুর্ঘটনা। তাই সড়কে আর যেনো কোনো প্রাণ না ঝরে তার জন্য একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনার প্রয়োজন। এই নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে, আর সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অবশ্যই সড়ক নিরাপত্তা আইন প্রণয়নসহ যথাযথ বাস্তবায়ণ নিশ্চিতকরণ এবং একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনা বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাসহ প্রায় অর্ধ শতাধিক তরুণ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাগণ সহ নানা শ্রেণি-পেশার শতাধীক মানুষ অংশ নেয়। এসময় তারা বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি কার্যকর “সড়ক নিরাপত্তা আইন” এর দাবি জানান।

এর আগে বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেফ সিস্টেম এপ্রোচ ও সড়ক নিরাপত্তা বিষয়ে তরুণদের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধীক তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..