× Banner
সর্বশেষ
১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা ৫৪ জেলায় আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ নির্দেশনা পাকিস্তান কে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

রাণীনগরে সরকারি নির্দেশ অমান্য করায় ৫ দোকান মালিকের জরিমানা

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
মাছ লুটের অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় করোনা ভাইরাস রোধে সরকারি নির্দেশ অমান্য করায় ৫ দোকান মালিকের ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এসব জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন বলেন, করোনা ভাইরাস রোধে বেশ কিছু সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখা এবং সামাজিক জন দূরত্ব বজায় না রেখে মালা মাল ক্রয়-বিক্রয় করে জীবন বিপন্ন কারী রোগ ছড়াতে সহায়তা করার অপরাধে আবাদপুকুর বাজারের আমিনুল ইসলামের ভাই ভাই মুদি হাউজ এর মালিকসহ ৪ মুদি দোকান মালিককে ৮ হাজার এবং অপর এক মুদি দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ দোকান মালিকের মোট ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় আবাদপুকুর হাটও ভেঙ্গে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..