× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নির্ঝরের গান করবেন হৈমন্তী শুক্লা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

এক নির্ঝরের গান’ আয়োজনে গান গাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বরেণ্য সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। গানে গানে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের তরুণদের মাঝে বন্ধুত্ব তৈরির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।
হৈমন্তী শুক্লা কলকাতা থেকে মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন এনামুল করিম নির্ঝরকে। আজ মঙ্গলবার সকালে কলকাতা থেকে বিষয়টি জানিয়েছেন অনিন্দিতা কাজী।
ঢাকায় ‘এক নির্ঝরের গান’ অ্যালবামটি প্রকাশ করেছে গানশালা। এই প্রতিষ্ঠানের হয়ে কলকাতায় অ্যালবামটির কাজ দেখাশোনা করছেন অনিন্দিতা কাজী।
‘এক নির্ঝরের গান’ আয়োজনের প্রথম অ্যালবামটি বেরিয়েছে গত বছরের ১২ জুন। ১০১টি গান আছে এই অ্যালবামে। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা গানের সংগীতায়োজন করেছেন ১৩ জন তরুণ সংগীতায়োজক। গান গেয়েছেন ৪১ জন শিল্পী। তাঁরা সবাই বাংলাদেশের শিল্পী। এই ১০১টি গানের মধ্য থেকে ৩২টি নির্বাচিত গানের সংকলন কলকাতায় প্রকাশ করছে সারেগামা। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) মিলনায়তনে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনিন্দিতা কাজী জানিয়েছেন, কলকাতায় আইসিসিআর মিলনায়তনে ‘এক নির্ঝরের গান’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে গান করবেন ঢাকার লিমন, মুন ও সভ্যতা আর কলকাতার কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা ও সোমদত্তা। এই অনুষ্ঠানে অতিথি থাকবেন হৈমন্তী শুক্লা। থাকবেন আরও অনেকে।
অনুষ্ঠানটি আয়োজন করেছে গানশালা কলকাতা। পরদিন ২৮ ফেব্রুয়ারি সকালে গানশালা কলকাতার আরেকটি অনুষ্ঠানে গান করবেন ঢাকার লিমন, মুন ও সভ্যতা। এখানে সূত্রধর থাকবেন এনামুল করিম নির্ঝর।
কলকাতায় শুরু হয়েছে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা ‘এক নির্ঝরের গান’ আয়োজনের দ্বিতীয় অ্যালবামের কাজ। এই অ্যালবামের গানে কণ্ঠ দিচ্ছেন দুই বাংলার এ প্রজন্মের শিল্পীরা। ৮ থেকে ১০ ফেব্রুয়ারি কলকাতার ভায়োলিনা স্টুডিওতে ১১টি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা ও সোমদত্তা। শিগগিরই কণ্ঠ দেবেন হৈমন্তী শুক্লা


এ ক্যটাগরির আরো খবর..