× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনে আজো উত্তাল বন্দর নগরী চট্টগ্রাম

admin
হালনাগাদ: শনিবার, ৪ আগস্ট, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ শনিবার (৪ আগস্ট) সকাল থেকেই নগরের অক্সিজেন, ষোলশহর, ২ নম্বর গেইট, জিইসি এবং ওয়াসা মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে সড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহন সুশৃঙ্খলভাবে চলতে সহায়তা করছে। তবে যে সব যানবাহন বা চালককের লাইসেন্স নেই সেগুলোকে পুলিশের কাছে নিয়ে যায়।তবে নগরীতে গণপরিবহন কম চলাচল করছে।

এদিকে, নগরের জিইসি মোড়ে অবস্থান নেয় সিটি কলেজ ও কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা।এ সময় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্লে-কার্ড, পেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন সেখানে।

অপরদিকে নগরী জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরী করেছে আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সাথে সাদা পোশাকে পুলিশ নজদারী করছে। কোন স্বার্থনেস্বী মহল যেন শিক্ষার্থীদের উস্কানি দিতে না পারে সেই দিকে কড়া নজরদারী করছে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, বিভিন্ন মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে। নগরীতে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

শিক্ষার্থীদের বড় বিক্ষোভ দেখা গেছে, নগরের ওয়াসা মোড়ে। চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুলসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। এ সময় তারা গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স দেখাসহ নির্দিষ্ট লাইনে যান চলাচলে বাধ্য করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ আব্দুর রউফ, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে বললেও এসব দাবি বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই। আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন শুরু করে নিরাপদ সড়ক নিশ্চিত করলে আমরা আন্দোলন প্রত্যাহার করে নেবো।


এ ক্যটাগরির আরো খবর..