নিরাপদ সড়কের দাবিতে মেহেরপুরে মানববন্ধন, র‌্যালি ও স্মারক লিপি প্রদান

মেহের আমজাদ,মেহেরপুরঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন ও র‌্যালি করেছে নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখা। বৃহস্পতিবার বেলা ১১ টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই জেলা শাখার আহ্বায়ক ডা. আবুল বাশারের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে মানব বন্ধনে উপস্থিত পুলিশ সুপার হামিদুল আলমকে স্মারক লিপি প্রদান করা হয়। পরে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানব বন্ধনে পুলিশ সুপার হামিদুল আলম, নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার আহবায়ক ডা. আবুল বাশার, সদস্য সচিব তুহিন আরন্য, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, ইয়াং বাংলার সম্পাদক মাসুদ খান, জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি সাইফুল আযম তাপস, ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের প্রতিনিধি শাহনেওয়াজ হাসনাত সোহাগ, নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মুজাহিদ মুন্না প্রমুখ বক্তব্য রাখেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও র‌্যালিতে অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, রাস্তায় বিভিন্ন মোড়ে গতিরোধক দেওয়া হয়েছে সেগুলো মাঝে মাঝে খুবই মারাত্মক হয়ে উঠে তাই গতিরোধকগুলো সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তারা। এছাড়া গাড়ী চালক-মালিক ও পথচারীরা সচেতন হলে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব বলেও মনে করেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।