× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

করোনাকে পূঁজি করে চিকিৎসার নামে বাণিজ্য বন্ধের দাবি

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুন, ২০২০
নিরাপদ চিকিৎসা চাই

মহামারী করোনা ভাইরাসকে পুঁজি করে চিকিৎসার নামে বাণিজ্য বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)।

আজ সোমবার (২৯ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চিকিৎসা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে নিরাপদ চিকিৎসা চাই এর চেয়ারম্যান যুবরাজ খান বলেন, মানুষের মৌলিক অধিকার সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কিন্তু প্রাইভেট হাসপাতালগুলো সরকারকে ধোঁকা দিয়ে শুধু ব্যবসা করে যাচ্ছে, মানুষকে সেবা দিচ্ছে না।

মানববন্ধন থেকে এসময় প্রতিটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়া সব চিকিৎসক যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন কিন্তু সরকারি হাসপাতালে যাচ্ছেন না তাদের জন্য শাস্তির দাবি করেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে যেখানে সঠিক সময়ে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে না, তার জন্য মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..