× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ডেস্ক

পরিচ্ছন্ন রাজনীতি, গণতন্ত্র ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি বাংলাদেশ মুসলিম সমাজের

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/bangladesh-muslim-somaj.jpg

পরিচ্ছন্ন রাজনীতি, গণতন্ত্র ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি বাংলাদেশ মুসলিম সমাজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা
অদ্য ১৪ অক্টোবর সকাল ১১.০০ টায় দলীয় কার্যালয়, মালিবাগ মোড়, বিজ্ঞান ভবন, মালিবাগ, ঢাকায় বাংলাদেশ মুসলিম সমাজ-এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তাগণ কুমিল্লার পূজা ম-বে মূর্তির পায়ের নিচে পবিত্র কোরআন শরীফ রাখা এবং মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ কোরআনের অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। বক্তাগণ বলেন বর্তমান ফ্যাসিষ্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক আল্লাহ ও রাসূল (সাঃ) এর সম্মানহানীমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছেন।
ইতিমধ্যে এই সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী লতিফ সিদ্দিক রাসূল্লাহ (সাঃ) এর বিরুদ্ধে অবমাননা করায় এই দেশের তৌহিদী জনতা রাজপথে নেমে এসে প্রতিবাদ জানালে সরকার তার মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেন। কিন্তু যখনি প্রতিবাদ বন্ধ হয়ে যায় তখন থেকেই আবার এই সরকারের লালিত পালিত নাস্তিক মতবাদে বিশ্বাসীরা বার বার আল্লাহ ও রাসূল (সাঃ) কে অবমাননার কাজে লিপ্ত থাকেন। সর্বশেষ কুমিল্লায় মন্দিরে মূর্তির পায়ের নিচে সমগ্র মানব জাতির পথপ্রদর্শক ও মুসলমানদের সংবিধান পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা করে। বক্তাগণ বলেন দেশে খুন, গুম, হত্যা, ধর্ষণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন উর্ধ্বগতি, শেয়ার বাজার, ব্যাংক-বীমা, বিচার বিভাগসহ সকল কিছু ধ্বংসের ধারপ্রান্তে। সরকারের এই ব্যর্থতাগুলো জাতির চোখে আড়াল করার জন্য সরকার পরিকল্পিত ভাবে এই হীন ন্যকার কর্মকান্ড পরিচালনা করছে।
যখনি কোন নিরেপেক্ষ নির্বাচনের দাবী উঠে তখনি অবৈধ সরকার বিভিন্ন ষড়যন্ত্রের প্রকল্প তৈরি করে, যা কুমিল্লাতে মানুষ দেখতে পেল। বক্তাগণ এই সরকারকে অনতিবিলম্বে নির্দলীয়, নিরেপেক্ষ সরকারের দাবী মেনে অনতিবিলম্বে পদত্যাগের আহ্বান জানান। বাংলাদেশ মুসলিম সমাজ এর চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে ও মহাসচিব ডাঃ মোঃ মাসুম হুসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এর চেয়ারম্যান কে.এম আবু তাহের, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এর চেয়ারম্যান মুফাচ্ছের অধ্যাপক বজলুর রহমান আমিনী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এর সভাপতি মাওলানা ওবায়েদুল হক, বাংলাদেশ মুসলিম সমাজ এর নেতা এ এইচ এজহারুল ইসলাম, মোঃ নাসিম, মোঃ রাকিব সিদ্দিকী জিহাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..