× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

নিবন্ধন ছাড়া ৭০ হাজার কিন্ডারগার্টেন স্কুল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

নিউজ ডেস্কঃ ঢাকাসহ সারাদেশের অলিগলিতে ইচ্ছামত গড়ে উঠেছে কিন্ডারগার্টেন স্কুল। এসব স্কুলের পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ, অর্থের উৎস কোনো বিষয়েই নেই সরকারি নীতিমালা।

নিবন্ধন আর নীতিমালা ছাড়াই চলছে প্রায় ৭০ হাজার কিন্ডারগার্টেন স্কুল। সরকার বলছে, এ মাসের মধ্যে সব প্রতিষ্ঠানকে নিবন্ধনের প্রক্রিয়ায় আসতে হবে। নইলে বন্ধ করে দেয়া হবে স্কুলের সব কার্যক্রম। নিবন্ধনের শর্তপূরণ হলে সব কিন্ডারগার্টেনে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।

গত আগস্টে কিন্ডারগার্টেন স্কুলের তালিকা করতে সারাদেশে ৫৫৯টি টাস্কফোর্স গঠন করে সরকার। টাস্কফোর্সের প্রতিবেদনেও উঠে এসেছে প্রতিষ্ঠানগুলোর দূরবস্থা।

এমন অবস্থায় চলতি মাসের মধ্যে কিন্ডারগার্টেনগুলোকে নিবন্ধনের ফরম পূরণের সময় বেঁধে দেয় সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলছেন নিবন্ধিত না হলে বন্ধ করে দেয়া হবে প্রতিষ্ঠান।

নিবন্ধনের কাজ শেষে কিন্ডারগার্টেনের জন্য নীতিমালা চূড়ান্ত করবে সরকার। এরই মধ্যে তৈরি হয়েছে এর খসড়া। অন্যদিকে নিবন্ধনের সাথে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে কিন্ডারগার্টেন স্কুলের কর্তৃপক্ষ।

এর আগে ২০১১ ও ১৩ সালে দুইবার কিন্ডারগার্টেন স্কুল পরিচালনায় খসড়া নীতিমালা করা হলেও তা শেষ পর্যন্ত চুড়ান্ত হয় নি।


এ ক্যটাগরির আরো খবর..