× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

নিজের রাশি মিলিয়ে আজকের রাশিফল দেখে নেই

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Monday-Horoscope.jpg
Monday Horoscope

আমরা অনেকেই মাথার উপর থেকে বিপদ কাটাতে নিজের রাশি মিলিয়ে দেখে নেই। আপনিও যদি আপনার রাশি মিলিয়ে আজকের রাশিফল দেখে নেন, তাহলে আসন্ন বিপদ সম্পর্কে আগে থাকতেই জানতে পারবেন, হতে পারবেন সচেতন।

মেষঃ কিছুটা আনন্দে থাকবেন সারাটাদিন। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে। মানুষের সঙ্গে কথা বলার সময় চোখ কান খোলা রাখুন। আজকের দিনে অর্থ সঞ্চয় করা কিছুটা কঠিন হয়ে পড়বে।

বৃষভঃ ভালোবাসার মানুষের সঙ্গে তর্ক করা ঠিক নয়। দিনের শুরুতে যোগ ব্যায়াম করতে পারেন। আজ কিছুটা বেশি শক্তি থাকবে আপনার মধ্যে। ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ আজকের দিনে কাজে লাগবে।

মিথুনঃ বিদেশের ব্যবসায়ীরা আজকের দিনে লাভবান হবেন। মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে। নিজের দক্ষটা প্রদর্শনের সুযোগ পাবেন আজ। বেশি চাপ মানসিক উত্তেজনা নিয়ে আসে।

কর্কটঃ বিনোদনের জন্য আজকের দিন ভালো। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন। আশেপাশের মানুষ আপনার ব্যাথা অনুভব করতে পারবে না। পরিবারের সদস্যদের থেকে নেওয়া অর্থ আজকের দিনে ফিরিয়ে দিন, নাহলে সমস্যা হতে পারে।

সিংহঃ আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। শরীর সুস্থ থাকায় খেলাধূলায় অংশ নিতে পারবেন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের। অবসর সময়ে ভালো কিছু করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।  ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন। রাতের দিকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না।

কুম্ভঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। আজকের দিনে অতীতের কথা বেশি করে মনে পড়বে। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।

মীনঃ আজকে কিছুটা আরাম করতে পারবেন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। খোলা খাবার খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন।


এ ক্যটাগরির আরো খবর..