হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ ২৩ দিন ধরে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নিখোঁজ সাংবাদিক উৎপল দাস অনলাইন পূর্ব-পশ্চিম নিউজের সিনিয়র রিপোর্টার।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলতাব হোসেন, প্রেসক্লাব সভাপতি ইলিযাস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, মানব কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, পূর্ব-পশ্চিম বিডি ডট নিউজের লালমনিরহাট প্রতিনিধি রবিউল ইসলাম রবি প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অনলাই বিজয় নিউজের প্রকাশক ফারুক হোসেন নিশাত, অনলাইন জেটিভির জাহাঙ্গীর আলম রিকো, বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান হেল্পে’র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাড়াই পাড়া প্রগতি যুগ সংঘের সাধারন সম্পাদক তমাল কান্তি রায় প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, উৎপলকে অপহরন করে গনমাধ্যমের কন্ঠরোধ করা যাবে না। উৎপলকে যারা অপহরন করেছেন তারা কখনো মনে করবেন না আমরা ভয় পাইছি। অতিদ্রুত উৎপলকে ফিরিয়ে দিন। নতুবা আমরা বসে থাকবো না।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর দুপুর ১টার দিকে কাজ শেষে মতিঝিল অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন উৎপল দাস। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে। পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় উদ্বিগ্ন তার স্বজন ও সহকর্মীরা। উৎপলের সহকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠন এক সপ্তাহ ধরে তার সন্ধানের দাবিতে আন্দোলন করছে।





