× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নিউজিল্যান্ডের বড় জয়

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে। ডানেডিনে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে লঙ্কানদের ১২২ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে কিউইরা।

প্রথম ইনিংসে মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৪৩১ রান। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ২৯৪ রানে। এরপর কিউইরা তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০৫ রান।

বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনে তিন উইকেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে করে শ্রীলঙ্কা। আজ পঞ্চম দিনে সফরকারী ব্যাটসম্যানরা প্রতিরোধের চেষ্টা চালালেও স্বাগতিক বোলারদের নৈপুণ্যে ইনিংস বড় করতে না পারাতেই শেষপর্যন্ত হার মানতে হয় তাদের।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে দীনেশ চান্দিমাল ৫৮, কুশাল ম্যান্ডিস ৪৬, কিথুরুয়ান ভিথানাগে ৩৮, দিমুথ করুনারত্নে ও মিলিন্দা শ্রীরিবর্ধনে ২৯ রান করে করেন। শেষপর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২৮২ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। ফলে প্রথম টেস্টে ১২২ রানে বড় জয় পায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন টিম সাউদি। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও নিল ওয়াগনার। আর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিলের হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার।

১৮ ডিসেম্বর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মুখোমখি হবে সফরকারী শ্রীলঙ্কা।


এ ক্যটাগরির আরো খবর..