× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ মুরাদ ও শাহাদাত

Dutta
হালনাগাদ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
bd vs nz

প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে  ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন  দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ।

প্রথম-শ্রেনির ক্যারিয়ারে দারুন পারফরমেন্স  করছেন  ২২ বছর বয়সী মুরাদ। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেকের পর ২৫ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগে মুরাদের সতীর্থ টপ অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপু এবং পেসার হাসান মাহমুদকেও টেস্ট সিরিজের জন্য সুযোগ দিয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে উতোমধ্য  বাংলাদেশ দলের  নিয়মিত মুখ হয়ে গেছেন হাসান। টাইগারদের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টিতে খেলেছেন শাহাদাত। বিশকাপে  আঙুলে চিড় ধরায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। স্ত্রী ও নবজাতক শিশুর পাশে থাকতে এক মাসের ছুটি পেয়েছেন লিটন দাস।

সাম্প্রতিক সময়ে ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল। ইনজুরির কারনে মাঠের বাইরে আছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ২৫ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার।

লিটনের জায়গায় উইকেটরক্ষক হিসেবে নুরুল হাসান সোহানকে দলে ফিরিয়েছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় চক্র শুরু করছে  বাংলাদেশ।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।


এ ক্যটাগরির আরো খবর..