× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত

Dutta
হালনাগাদ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
bcb

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আঙুলে চিড় ধরায় নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে  পড়েছেন সাকিব। স্ত্রী ও নবজাতক শিশুর সাথে থাকতে এক মাসের ছুটি মঞ্জুর হয়েছে লিটনের। সাকিব ও লিটনের পাশাপাশি সিরিজে তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকেও পাবে না বাংলাদেশ।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘লিটনকে অন্তত একটি টেস্ট খেলার জন্য বলেছিলাম, কিন্তু সে এক মাসের ছুটির জন্য আগ্রহী। এজন্য তাকে ছুটি দেওয়া হয়েছে। যাতে পরিবারের সাথে ভালোভাবে সময় কাটাতে পারে সে।’

লিটনের এমন জেদকে পছন্দ হয়নি ইঙ্গিতে বুঝিয়ে ইউনুস বলেন, ‘জাতীয় দলে খেলার জন্য আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। পেশাদারিত্ব অবশ্যই মন থেকে আসতে হবে।’ বিশ্বকাপ চলাকালীন ভারত থেকে লিটনের দেশে আসাটা পছন্দ হয়নি বিসিবির। ইউনুস বলেন, ‘সাকিব ও লিটনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দিবেন শান্ত।’

ইউনুস জানান, ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের অ্যাওয়ে সিরিজে সাকিবের অধিনায়কত্ব করার বিষয়টি তার সাথে পরবর্তীতে  কথা বলে জানা যাবে। বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, টুর্নামেন্টের পর অধিনায়ক হিসাবে থাকবেন না। যদিও কোন ফরম্যাটের অধিনায়কত্ব থাকবেন না, সেটি পরিষ্কার করেননি তিনি।


এ ক্যটাগরির আরো খবর..